Posts

Showing posts from September, 2021

মুরাদনগর থানার ঐতিহ্য ঘোড়াশাল।

 কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৩নং মুরাদনগর সদর ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড। ঘোড়াশাল গ্রাম। এই গ্রামের ৯৫% মানুষ উচ্চ শিক্ষিত। নাসার বিজ্ঞানী, দেশ বিখ্যাত ডাক্তার, ইন্জিনিয়ার, আইনজীবী, সচিব, পুলিশ ক্যাডার, আনসার এর কমান্ড্যান্ট, কাস্টম কর্মকর্তা, ব্যাংকের জি.এম সহ উচ্চ পদস্থ বিভিন্ন মানুষ যুগে যুগে এই গ্রামকে আলোকিত করেছে। লোকমুখে কথিত আছে শিক্ষায় এই গ্রাম মুরাদনগর উপজেলায় প্রথম আর কুমিল্লা জেলায় ৫ টি গ্রামের একটি। এই গ্রাম বিদ্যুৎ, গ্যাস সংযোগ সহ উন্নত যোগাযোগ থাকায় মানুষের জীবন-যাপনের মান শহরের ন্যায়। গ্রামের মধ্য ভাগ দিয়ে ২৪ ফুট মুরাদনগর-হোমনা রোডসহ গ্রামের ইউনিয়ন রাস্তা গুলুও পাকা।  শিক্ষা প্রতিষ্ঠান: ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়: ১৯৩২ ব্রিটিশ আমলে এই স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে এই গ্রামে শিক্ষার প্রসার ঘটে।  ঘোড়াশাল হাজী মুকসত আলী গাউছিয়া ফাজিল মাদ্রাসা:  ১৯৮৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়। মতিঝিল শাপলা চত্বর সহ বড় বড় স্থাপনার কন্ট্রাকটর খলিলুর রহমান মোল্লার পিতা আছমত আলি মোল্লা এটি প্রতিষ্ঠা করেন! ঘোড়াশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়: হাই স্কুলের পাশেই অবস্থিত ঘোড়া...