মুরাদনগর থানার ঐতিহ্য ঘোড়াশাল।

 কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৩নং মুরাদনগর সদর ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড। ঘোড়াশাল গ্রাম।

এই গ্রামের ৯৫% মানুষ উচ্চ শিক্ষিত। নাসার বিজ্ঞানী, দেশ বিখ্যাত ডাক্তার, ইন্জিনিয়ার, আইনজীবী, সচিব, পুলিশ ক্যাডার, আনসার এর কমান্ড্যান্ট, কাস্টম কর্মকর্তা, ব্যাংকের জি.এম সহ উচ্চ পদস্থ বিভিন্ন মানুষ যুগে যুগে এই গ্রামকে আলোকিত করেছে। লোকমুখে কথিত আছে শিক্ষায় এই গ্রাম মুরাদনগর উপজেলায় প্রথম আর কুমিল্লা জেলায় ৫ টি গ্রামের একটি।

এই গ্রাম বিদ্যুৎ, গ্যাস সংযোগ সহ উন্নত যোগাযোগ থাকায় মানুষের জীবন-যাপনের মান শহরের ন্যায়। গ্রামের মধ্য ভাগ দিয়ে ২৪ ফুট মুরাদনগর-হোমনা রোডসহ গ্রামের ইউনিয়ন রাস্তা গুলুও পাকা। 


শিক্ষা প্রতিষ্ঠান:


ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়:

১৯৩২ ব্রিটিশ আমলে এই স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে এই গ্রামে শিক্ষার প্রসার ঘটে। 


ঘোড়াশাল হাজী মুকসত আলী গাউছিয়া ফাজিল মাদ্রাসা: 

১৯৮৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়। মতিঝিল শাপলা চত্বর সহ বড় বড় স্থাপনার কন্ট্রাকটর খলিলুর রহমান মোল্লার পিতা আছমত আলি মোল্লা এটি প্রতিষ্ঠা করেন!


ঘোড়াশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়:

হাই স্কুলের পাশেই অবস্থিত ঘোড়াশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। 


ঘোড়াশাল আলহাজ্ব রকিব উদ্দিন আহমেদ বি,এ,বি,টি বালিকা উচ্চ বিদ্যালয়:

এটি ১৯৯৬ খ্রি: প্রতিস্ঠিত হয়। দেশ বিখ্যাত ডাক্তার ফারুক আহমদ ও নাসার ইন্জনিয়ার জসিম সাহেবের পিতা রকিব উদ্দিন বিএ বিটি স্যার বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন!


চাইল্ড হেভেন একাডেমি:

আধুনিকতার সাথে তাল মিলিয়ে উদ্যাক্তা কামরুজ্জামান সরকার এই কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠা করেন। 


মসজিদ:

বড় ৫ টি মসজিদ এ ছোট আরও প্রায় ৩ টি মসজিদ আছে। বড় মসজিদ গুলু বেশির ভাগ শীততাপ নিয়ন্ত্রিত ও দৃষ্টিনন্দন। পশ্চিম পাড়া জামে মসজিদ ৩ গম্বুজ বিশিষ্ট যা প্রায় ১০০ বছরের পুরনো। 


ইদগাহ ও কবরস্থান কমপ্লেক্স:

প্রায় ৪.৫ একর জমির উপর সুবিশাল ইদগাহ ও কবরস্থান কমপ্লেক্স। বাউন্ডারি কবরস্থান আর দৃষ্টি নন্দন মিম্বর সহ ইদগাহ ময়দান। 


ঐতিয্যবাহী খেলার মাঠ:

প্রায় তিন একর জমির উপর সুবিশাল খেলার মাঠ। যা মুরাদনগরের সবচেয়ে বড়।


বাজার: ঘোডাশালে আছে প্রায় ১৫০ দোকানের একটি বাজার। সাথে গ্রামের মধ্য শহরের ন্যায় ২০ টিক মত নিত্য প্রয়োজনীয় দোকান।


যাতায়াত:


১. ঢাকার সায়দাবাদ হতে ইলিয়টগন্জ এক্সপ্রেস অথবা মুরাদনগর এক্সপ্রেস বাসে করে ১৬০ টাকায় মুরাদনগর, মুরাদনগর হতে ২০ টাকায় সিএনজি করে তিতাস রোডে ৫ কি.মি. পশ্চিমে ৮ মিনিটের রাস্তায় ঘোড়াশাল গ্রাম।  

- অথবা ১৪০ টাকা ভাড়ায় বাখরাবাদ গ্যাস ফিল্ডে নেমে ২৫-৩০ টাকা রিক্সায় ঘোড়াশাল। বাখরাবাদ থেকে পায়ে হেটে ১০-১২ মিনিট এর পথ।


২. ঢাকা হতে হোমনা এসে মাত্র ১০ কি.মি এর রাস্তা। হোমনা হতে কাশিপুর বাজার ৩০ টাকা কাশিপুর হতে ২০ টাকায় ঘোড়াশাল। 


৩. কুমিল্লা হতে কোম্পানিগঞ্জ। কোম্পানিগঞ্জ হতে মুরাদনগর হয়ে ৩০ টাকায় ৮ কি.মি. ঘোড়াশাল গ্রাম।

Comments